জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ডেনভার বডি স্প্রে ও মদ জব্দ প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চরাঞ্চল হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ সিভিল সার্জন

কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-11-2026 08:16:05 pm



মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা 'আশা' কিশোরগঞ্জ জেলার উদ্যোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য ৩০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।


সোমবার(২৩ নভেম্বর) প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারী উন্নয়ন সংস্থা 'আশা' কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৩০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন আশা ময়মন সিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক মিন্টু, কিশোরগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মামুন আব্দুল গাইউম,এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক, কিশোরগঞ্জ সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তাজ উদ্দিন আহমেদ সহ আশা'র অন্যান্য কর্মকর্তা গন।

জেলা প্রশাসক আশা'র বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে ভূয়সী প্রসংশা করেন এবং ধন্যবাদ জানান।


বেসরকারী উন্নয়ন সংস্থা "আশা" শুধু ঋণ কর্মসূচী পরিচালনা করে না। ঋণ কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচী ও পরিচালনা করে আসছে। সামাজিক কর্মসূচীর মধ্যে রয়েছে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরন,  বন্যার্ত মানুষের জন্য আর্থিক সহযোগিতা ফ্রি চিকিৎসার ব্যবস্থা শিক্ষা, স্বাস্থ্য কর্মসূচী। অসুস্থ সদস্য ও  সদস্যর ছেলে মেয়ে এবং স্বামীর জন্য চিকিৎসা অনুদান, আশা উচ্চ শিক্ষা বৃত্তি কর্মসূচী চলমান রয়েছে। এছাড়াও "আশা" বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা সুব্যবস্থা রয়েছে। যেখানে "আশা" সদস্যদের সন্তানদের কম খরচে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।

আরও খবর