চট্টগ্রামের মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জোরারগঞ্জ পুরাতন বিশ্বরোডের মান্নান ভবনের পঞ্চম তলায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। প্রধান মেহমান ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির নুরুল হুদা হামিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং শান্তিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আনছারী বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন হিফজ করার পাশাপাশি এর অর্থ, শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিশুদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক ভূমিকা রাখতে হবে। কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানসম্মত হিফজ শিক্ষা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্প্রতি মাদ্রাসাটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন পরিবেশে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ছয় শিক্ষার্থীকে পবিত্র কোরআন হিফজের প্রাথমিক সবক প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব, হিফজ শিক্ষার পরিবেশ এবং সন্তানদের নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে
২ ঘন্টা ১ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে