নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দৌলতদিয়া পূর্বপাড়ার শিশুদের সুরক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত

দৌলতদিয়া পূর্বপাড়ার শিশুদের সুরক্ষায় সমন্বয় সভা অনুষ্ঠিত গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে যৌন শোষণ ও বাণিজ্যিক যৌন নির্যাতন প্রতিরোধে উপজেলা সিটিসি (কাউন্টার ট্রাফিকিং কমিটি) ও সিডাব্লিউবি (শিশু কল্যাণ বোর্ড) কমিটির সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং দি ফ্রিডম ফান্ড-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “Enhancing Protection of Child Sex Trafficking Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল— দৌলতদিয়া পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কারিগরি প্রশিক্ষণের আওতায় এনে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সিটিসি ও সিডাব্লিউবি কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, “যৌথ উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে পূর্বপাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের মানবপাচার ও যৌন বাণিজ্যের শিকার হওয়া থেকে রক্ষা করা সম্ভব।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা কাউন্টার ট্রাফিকিং কমিটির সদস্য সচিব মোছা: সালমা বেগম। তিনি বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে যৌনপল্লীর শিশুদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।” এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোঃ রুহুল আমীন সভায় কেকেএস সেফহোমের শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক এবং টিপ (TIP) প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহাদাত হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। সভার আলোচনায় অংশগ্রহণকারীরা দৌলতদিয়া পূর্বপাড়ার শিশু ও তাদের মায়েদের সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং শিশুদের সার্বিক মঙ্গল কামনা করেন।
আরও খবর