সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ সফল করার লক্ষ্যে আমন ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আব্দুল আহাদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
জানা যায়, অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে মোট ৯০ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের তালিকা চূড়ান্ত করার পর লটারির মাধ্যমে ধান সরবরাহের জন্য কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত একজন কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান সরকারকে সরবরাহ করতে পারবেন।
৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ ঘন্টা ৫ মিনিট আগে
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ ঘন্টা ৫১ মিনিট আগে