মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কুলিয়ারচর উপজেলা বিএনপি,কুলিয়ারচর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ -৬(কুলিয়ারচর-ভৈরব) সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের নির্দেশনায় এ কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। একই সঙ্গে উপজেলার কুলিয়ারচর পৌরসভা,সালুয়া,রামদী,গোবরিয়া আব্দুল্লাহপুর,উছমানপুর ও ফরিদপুর ইউনিয়নে পৃথক পৃথকভাবে একযোগে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম,এ হান্নান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদত হোসেন শাহ আলম,উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ সালাম সুমন,পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ ও সদস্য সচিব সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এছাড়াও উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান।নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
কর্মসূচী পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মুছা।
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে