দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর

মুন্সি শাহাব উদ্দিন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনের প্রবীণ ব্যবসায়ী জালাল সওদাগরের মৃত্যুতে শোঁকের  ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও পরিচিতজনদের মাঝে। দীর্ঘদিনের  ব্যবসায়িক জীবনে সততা, নম্রতা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে একজন 

সজ্জন ও পরিচিত ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছিলেন। গত ১৫ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে  চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল  করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম জালাল সওদাগর লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মরহুম কালা মিয়া হাজীর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বটতলী স্টেশনে ব্যবসা  পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়িক জীবনে তিনি শুধু একজন ব্যবসায়ী হিসেবেই নয়, বরং সুন্দর 

ব্যবহার ও আন্তরিক সম্পর্কের কারণে মানুষের কাছে পরিচিত ছিলেন। বটতলী স্টেশনের এক ব্যবসায়ী মরহুমের স্মৃতিচারণ করে বলেন, “জালাল সওদাগর ছিলেন একজন সৎ, সহজ-সরল, নম্র ও অমায়িক স্বভাবের 

মানুষ। দীর্ঘদিনের ব্যাবসায়ীক কারণে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে কখনো অহংকার কিংবা মানুষের প্রতি অবহেলা দেখিনি। ব্যবসায়িক জীবনে তিনি সততা ও সুনামের সঙ্গে  পথ চলেছেন। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখার অসাধারণ গুণ ছিল তার।  তার মতো একজন ভালো মানুষ ও প্রবীণ ব্যবসায়ীর চলে যাওয়া একটি বেদনাদায়ক অধ্যায়। একই সঙ্গে 

বটতলী স্টেশনের ব্যবসায়ী সমাজও একজন পরিচিত ও প্রিয় মানুষকে হারিয়েছে।” তিনি আরও বলেন, মানুষের জীবনে অর্থ-সম্পদের চেয়ে সততা, সুন্দর ব্যবহার ও মানুষের ভালোবাসার মূল্য অনেক বেশি।  জালাল সওদাগরের জীবন ও মানুষের সঙ্গে তার সুসম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। পারিবারিক সূত্রে জানা যায়, জালাল সওদাগরের  ফুসফুসে পানি জমেছিল। পাশাপাশি তিনি প্রচণ্ড ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হন। 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা ১৬ নভেম্বর সোমবার বাদে জোহর তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জালাল সওদাগরের মৃত্যুতে বটতলী  স্টেশনের ব্যবসায়ী অঙ্গনে একজন প্রবীণ ও দীর্ঘদিনের পরিচিত মানুষের শূন্যতা তৈরি হয়েছে। তার সততা, অমায়িক আচরণ ও মানুষের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক তাকে পরিচিতজনদের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।

Tag
আরও খবর