গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-11-2026 08:56:07 pm




মোঃফরমান উল্লাহ বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডে খান এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।


এতে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,মোঃ শফিকুল ইসলাম ফুলু, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ প্রমুখ।


বক্তরা বলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে তাদের প্রতিহত করতে হবে। যেখানেই আওয়ামীলীগ সন্ত্রাসী কার্যক্রম করা চেস্টা করবে সেখান থেকেই তাদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।বক্তারা আরো বলেন আওয়ামীলীগ গোপালগঞ্জ ও ভালুকায় থানাতে আক্রমন করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে।


উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপ বলেন  প্রতিমন্ত্রী মোঃশরিফুল আলম এমপি,এবং কটিয়াদী-পাকুন্দিয়ার সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন এমপি নির্দেশ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ আজ ও আগামীকাল লকডাউনের যে ঘোষনা দিয়েছে দলীয়ভাবে প্রতিহত করতে হবে। আওয়ামীলীগ যাতে কোন প্রকার নাশকতা করতে না পারে সে জন্য সকাল থেকেই রাজপথে অবস্থান করতে হবে। দিলিপ খান বলেন আওয়ামীলীগ নাকি মানিকখালীতে রেল লাইন উপরে ফেলার হুমকি দিয়েছে।  তিনি বলেন যদি বুকে সাহস থাকে তাহলে আগামীকাল আসো দেখি বুকের পাঠা কত বড় হয়েছে। যদি কোন নাশকতা করার চেস্টা করা হয় তাহলে বিএনপি কঠোরভাবে তা প্রতিহত করবে।


প্রতিবাদ মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা অংশগ্রণ করেন।

আরও খবর




6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে