ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 05-11-2026 12:38:32 pm

ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল পরিবহনে ব্যবহৃত জাহাজের জন্য ভুয়া পতাকা ও সামুদ্রিক সনদ সরবরাহের নেটওয়ার্ক এবং ইরানের বিমান চলাচল খাতকে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। এই অভিযানের লক্ষ্য, ইরানের তেল বিক্রির পথ সংকুচিত করে দেশটির সামরিক কর্মকাণ্ডে অর্থের জোগান কমিয়ে দেওয়া।


মার্কিন অর্থ দপ্তরের দাবি, ভারতের চণ্ডীগড়ভিত্তিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাদের ব্যবসার সঙ্গে যুক্ত আরও দুই ভারতীয় নাগরিক এই নেটওয়ার্ক পরিচালনা করতেন। শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও নয়টি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্রদের হয়ে তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে ভুয়া পতাকা ও সনদ সরবরাহ করত এই নেটওয়ার্ক। এর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজগুলো চলাচলের সুযোগ পেত।


মার্কিন অর্থ দপ্তর বলেছে, শর্মা ও তার স্ত্রী গায়ানা, এসওয়াতিনি ও লাওসের মতো দেশের প্রতিনিধিত্ব করার মিথ্যা দাবি করে জাহাজের পতাকা ও বিভিন্ন সনদ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এ উদ্দেশ্যে তারা একাধিক ওয়েবসাইট ও প্রতিষ্ঠান গড়ে তোলেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ নিবন্ধন, নাবিকদের প্রশিক্ষণ ও সনদ প্রদান এবং জাহাজের শ্রেণিবিন্যাসের মতো সেবা দেওয়ার কথা বলা হতো।


এ ছাড়া ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দপ্তরের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের নিষেধাজ্ঞাভুক্ত কয়েকটি বিমান সংস্থাকে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। এসব সংস্থার মধ্যে রয়েছে ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনস।


মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারকে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে ওয়াশিংটন। স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরানকে সহায়তা করবে, তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


নিষেধাজ্ঞা বিশ্লেষক প্রতিষ্ঠান অবসিডিয়ান রিস্ক অ্যাডভাইজরসের ব্যবস্থাপনা অংশীদার ব্রেট এরিকসনের মতে, নতুন পদক্ষেপের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাঁর ভাষ্য, নির্বাচনে বড় ধাক্কা খাওয়ার পরও ওয়াশিংটন উত্তেজনা কমানোর পথে এগোতে আগ্রহী নয়।


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরদিনই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা এলো। নির্বাচনে ইরান যুদ্ধ এবং এর কারণে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নিয়ে ভোটারদের অসন্তোষের বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প। তবে সামরিক সংঘাতে জড়ানোর সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন তিনি।


এদিকে ইরান যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশের মধ্যে ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।


সূত্র: রয়টার্স

আরও খবর

6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

৫ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৯ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে