ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

SH TECH ( Contributor )

প্রকাশের সময়: 05-11-2026 11:09:24 am

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা-পুলিশের ছয় মাসের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ১০৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১ লাখ ২৮ হাজার ৮৯৮টি ইয়াবা, ৪৩৭ কেজি গাঁজা, ১ হাজার ৯৬ লিটার দেশীয় তৈরি মদ ও ১৬৭ বোতল বিদেশি মদ।


পুলিশের দেওয়া ১ মে থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাসের কার্যক্রমের বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।


পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী একাধিক অভিযানে নেতৃত্ব দিয়েছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম।


মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চুরি, ডাকাতি ও চোরাচালান প্রতিরোধেও অভিযান চালিয়েছে পুলিশ। ছয় মাসে বিভিন্ন মামলায় মোট ৭২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি ২৩৬ জন, জিআর পরোয়ানাভুক্ত ৭৫ জন, সিআর পরোয়ানাভুক্ত ৮৬ জনসহ বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।


এ সময়ে ১৩৬টি চুরির ঘটনায় চুরি যাওয়া বিভিন্ন যানবাহন, লোহার রড, মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।


চোরাচালানবিরোধী সাতটি মামলায় বিপুল পরিমাণ পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ হাজার ৫৫০ কেজি প্লাস্টিকের কাঁচামাল, ৪৮ হাজার ৯৯৫ কেজি অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন, ৩০১ বস্তা ইউরিয়া সার, ১৮০টি ভারতীয় শাড়ি, ১৯টি গরু ও দুটি পিকআপ।


এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি ফোল্ডিং ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। চারটি হত্যা মামলায় ছয় পলাতক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।


এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা করে মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


একের পর এক এমন ধারাবাহিক অভিযানের কারণে এলাকায় আগের তুলনায় অপরাধ কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও শিক্ষক প্রতিনিধিরা।

Tag
আরও খবর