জ্ঞান, নীতি ও মানবতার আলো ছড়ানোর মহান ব্রতে নিয়োজিত দেশ বিদেশের সকল শিক্ষাগুরুরা। গুরুজন ও শিক্ষাবিদদের জানাই ‘বিশ্ব শিক্ষক দিবস এর শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা।
শিক্ষক হলেন একটি জাতির মেরুদণ্ড গড়ার কারিগর। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই শিক্ষকরা সমাজকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে আসছেন। তাঁরা কেবল শ্রেণিকক্ষে নির্ধারিত পাঠ্যপুস্তকের জ্ঞান বিলিয়ে দেন না, বরং একজন শিক্ষার্থীকে সুনাগরিক, সৎ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি তৈরি করে দেন। শিক্ষকদের শেখানো মূল্যবোধ, সত্য ও সুন্দরের চর্চাই একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যায়।
বর্তমানে বিশ্বজুড়ে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও আধুনিক সমাজব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি বৈষম্যহীন, মানবিক, সংবেদনশীল ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তাঁদের বিকল্প নেই। অথচ জাতি গঠনে তাঁদের এই অতুলনীয় অবদান ও আত্মত্যাগের তুলনায় আমরা সমাজে তাঁদের সঠিক মর্যাদা ও সম্মান সবসময় নিশ্চিত করতে পারি না। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করা এবং তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
আমরা সবসময় শিক্ষকদের এই মহান অবদানকে গভীর শ্রদ্ধার সাথে মূল্যায়ন করবো। বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিক্ষকরাই আমাদের প্রধান অনুপ্রেরণা।
আজকের এই বিশেষ ও আনন্দময় দিনে আমি সকল শিক্ষকের সার্বিক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ শান্তি ও নিরবিচ্ছিন্ন সাফল্য কামনা করি। যেসব মহান শিক্ষক আজ আমাদের মাঝে নেই, তাঁদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করি।
জাতি গঠনে সকল শিক্ষাগুরুর এই অমূল্য অবদান যুগে যুগে অম্লান হয়ে থাকুক।
২ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৯ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৪ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৫৮ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৭ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে