জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়।

Mahfuz Rahman Alfi ( Contributor )

প্রকাশের সময়: 24-09-2026 11:29:16 pm

সৈয়দ ফজলুল হক কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কলেজের অধ্যক্ষ জনাব জিয়াউর করিম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে

 সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়


বরগুনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বরগুনার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ ফজলুল হক কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় পুরো অডিটোরিয়ামজুড়ে ছিল আনন্দ ও উৎসবের আমেজ।


অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী, অভিভাবক প্রতিনিধি, কলেজ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সফলতা কামনা করেন এবং মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে লেখাপড়া করার আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ জনাব জিয়াউর করিম। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়; বরং জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


বক্তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কলেজ পরিবার সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সৈয়দ ফজলুল হক কলেজ শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন তাদের কলেজজীবনের নতুন পথচলায় স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে।

আরও খবর