‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পাবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ইউ আর পি'র জয়



পাবনায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া মাহবুব হাসান নিলয়ের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় টুর্নামেন্টটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল।


এদিন দুপুর আড়াইটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ মাহবুব হাসান নিলয়ের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়।


 


উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘বিগত সময়ে একজন ফ্যাসিস্ট সরকার ছিল, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যার কারণে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায় নিতে হয়েছে। আগামীতেও যারা সরকারে আসবে, তাদেরকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, না-হলে সরকারে টিকে থাকা কঠিন।’


তিনি আরো বলেন, ‘এই টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যেন প্রাণ ফিরে পেয়েছে।খেলায় যেন কোনো ধরনের অপ্রিয়কর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে অনুরোধ করছি। যদি অপ্রিয়কর ঘটনা ঘটে, তাহলে শহীদকে অপমান করা হবে। আর প্রত্যেক মানুষের উচিত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। পরিশ্রমের বিকল্প নাই।বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী সবাইকে পরিশ্রম করতে হবে। সবার কাছে আমার এটাই প্রত্যাশা।’


বক্তব্য শেষে উপাচার্য ফুটবল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। ২১ বিভাগকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের ইতি হবে।


প্রথম দিনের খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ অংশগ্রহণ করে। 


উদ্বোধনী ম্যাচে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ০৩-০২ গোলে জয়লাভ করেন।  উক্ত খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী  কামরুজ্জামান জয়।

আরও খবর