নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শতাধিক নারী সহকর্মীদের যৌন নিপীড়নকারী ডাঃ আশরাফ এখন সাতক্ষীরায়!




আমরা নিরাপদ নই। “এই ধরনের একজন চিকিৎসককে যদি ঢাকার মতো জায়গায় একাউন্টেবিলিটি ছাড়াই চালিয়ে দেওয়া হয়, তাহলে সাতক্ষীরার মতো অঞ্চলে আমাদের কী নিরাপত্তা আছে?”


যিনি রাজধানীতে চিকিৎসার নামে নারী সহকর্মীদের ওপর দিনের পর দিন চালিয়েছেন ভয়াবহ যৌন নিপীড়ন, তিনি এখন সাতক্ষীরায়। সরকারি আদেশে বদলি হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগ দিয়েছেন ডাঃ আশরাফ সিদ্দিকী। এখানকার অনেকেই জানেন না, এই চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে একের পর এক যৌন হয়রানির অভিযোগ এবং তদন্তে প্রমাণিত অপরাধের রেকর্ড।


ডাঃ আশরাফ সিদ্দিকী ছিলেন ঢাকার হাজারীবাগে অবস্থিত শামসুননেছা আরজু মনি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার। দায়িত্বের সুযোগ নিয়ে সহকর্মীদের কুপ্রস্তাব, জোরপূর্বক স্পর্শ, মানসিক নির্যাতন এমনকি বেতন বন্ধ করে দেওয়ার মতো অপকর্মও করেছেন বলে একাধিক নারী লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের সংখ্যা এতটাই বেড়েছিল যে বিষয়টি তদন্তে যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় দপ্তরে। তদন্ত কমিটি গঠন হয়, প্রতিবেদন জমা পড়ে। অভিযোগ প্রমাণও মেলে।

এনিয়ে ডাঃ আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকা টেলিভিশনে একাধিক খবর প্রকাশিত হয়।


এদিকে ডাঃ আশরাফের বদলির খবরে সাতক্ষীরার স্বাস্থ্যকর্মীদের মধ্যে এখন অস্বস্তি আর শঙ্কা ছড়িয়ে পড়েছে। স্থানীয় নারী স্বাস্থ্যকর্মীদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলছেন, “আমরা খুবই উদ্বিগ্ন। যার বিরুদ্ধে ঢাকায় এত নারী অভিযোগ করেছে, তদন্তে প্রমাণও মিলেছে, তিনি এখন সাতক্ষীরা জেলার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বসে আছেন। 


অভিযোগকারীদের অনেকেই বলছেন, শাস্তির বদলে বদলি যেন সরকারি দৃষ্টিভঙ্গির এক করুণ প্রমাণ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কতৃপক্ষ এখনো কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, সেটাই প্রশ্ন। দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা ভুক্তভোগীদের কথা শুনতেও রাজি হননি বলে জানা গেছে।

এব্যাপারে জানার জন্য ডাঃ আশরাফ সিদ্দিকীকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। মূলত অনিয়মিত কর্মচারী কর্তৃক অভিযোগটি দায়ের করা হয়।


Tag
আরও খবর