মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে প্রতিবেশীকে কুপিয়ে জখম বাবা-ছেলে গ্রেফতার


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। বুধবার দুপুরে হামলাকারী আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রায়হান (২৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর ঘাড়ে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় আজিবুর রহমান, ইয়াহিয়া, হুমায়ূন ও মামুন মিয়াসহ গ্রামের বাসিন্দরা বলেন, আব্দুল হান্নান খুবই মামলাবাজ লোক। সে কমপক্ষে শতাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। এমনকি বিভিন্ন মসজিদের ভুয়া কুপন ছাপিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা উত্তোলন করে থাকে। কিছুদিন পূর্বে প্রতারণা করতে গিয়ে ময়মনসিংহ শহরে গণধোলাইয়ের শিকার হয় হান্নান। স্থানীয়রা আরও জানায়, এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে ভোক্তভোগী আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, 'হান্নান ও তার ছেলের পেশা হলো মানুষকে হয়রানি, অত্যাচার-নির্যাতন এবং গায়ের জোরে জমি দখল করা। আমাকে সে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। শেষ পর্যন্ত আমাকে প্রাণে মারতে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমি বেঁচে গেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর  থানায় একটি মামলা রুজু করা হয়েছে। হান্নান ও তার ছেলে রায়হানকে গ্রেফতার  করে আদালতে সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর