৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, শিল্পী, শিক্ষার্থী এবং সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটির আয়োজন সম্পন্ন হয়।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৯ মিনিট আগে