রংপুরের পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন মণ মাছের পোনা নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরাণী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের লিজগ্রহীতা মতলুবর রহমান পীরগাছা থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার পুকুরটি পরিষ্কার করে সেখানে প্রায় তিন মণ মাছের পোনা অবমুক্ত করেন লিজগ্রহীতা। তবে পোনা অবমুক্তের পর রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে পুকুরের মাছের পোনা মারা যায়। এ ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
মতলুবর রহমান জানান, পুকুরটির মূল মালিক ফরিদা খানম ও জান্নাতুন রাবেয়া জাহান। এর আগে তাঁর এক আত্মীয় দীর্ঘদিন পুকুরটি নিয়ে ভোগদখল করেছেন। পরবর্তী সময়ে জমির মালিক তাঁদের নতুন করে পুকুরটি লিজ দেন। প্রায় এক থেকে দুই মাস আগে তাঁরা পুকুরটি লিজ নিয়ে পরিষ্কারের কাজ শুরু করেন। এ কাজে ১০ থেকে ১২ জন শ্রমিক সারাদিন কাজ করেন। পরে পুকুরে প্রায় তিন মণ মাছের পোনা অবমুক্ত করা হয়।
তিনি আরও জানান, পুকুরটি লিজ নেওয়ার পর আগের পক্ষের কয়েকজন ব্যক্তি এসে লিজের কাগজপত্র দেখতে চান। তাঁদের কাগজপত্র থাকলে পুকুর ছেড়ে দেওয়ার কথাও বলেন। তবে ওই সময় তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। অন্যদিকে, তাঁদের কাছে পুকুর লিজ নেওয়ার বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আরিফ মিয়া, সানু মিয়াসহ স্থানীয় অনেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি জহুরুল হক বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
২ ঘন্টা ৯ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ ঘন্টা ৫৪ মিনিট আগে