নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইগাতীতে নমুনা সাংমা ও আব্দুল মতিনের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের গারো আদিবাসী পরিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, যুবদল নেতা আব্দুল মতিন তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা ও অর্থ আত্মসাৎ করেছেন। ২৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে বাঐবাধা গ্রামে তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। আয়োজিত সংবাদ সম্মেলনে নমুনা সাংমা লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আব্দুল মতিন দলবল নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। দলিলে ১৫ শতাংশ জমির মূল্য বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা লেখা থাকলেও কোনো টাকা তাদের দেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিন্দা সাংমা ২ লাখ ৮০ হাজার টাকায় ১০ শতাংশ জমি কেনার জন্য জালাল উদ্দীনের সঙ্গে বায়নাপত্র করেছিলেন। কিন্তু জমির দাগ নম্বর ভুল হওয়ায় টাকা ফেরত চাইলে জালাল ফেরত দিতে টালবাহানা করেন। এসময় আব্দুল মতিন টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বায়নাপত্র নিজের কাছে নেন। পরে তিনি জালালের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করলেও সেই অর্থ নিন্দা সাংমাকে না দিয়ে আত্মসাৎ করেন। অপরদিকে, ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল মতিন তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, ২৮ সেপ্টেম্বর রবিবার ২০২৫ তারিখে নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে যে অভিযোগ তোলেন তা সঠিক নয়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

Tag
আরও খবর