নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

"মাদকদ্রব্য ত্যাগ করি, সুস্থ সুন্দর সমাজ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ যুব কাবাডি অনুর্ধ্ব  -২০ বালক-বালিকা   চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
​২৭ সেপ্টেম্বর রবিবার সকালে দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার ১৩টি উপজেলার ১৯টি দল অনূর্ধ্ব-২০ বয়সের বালক ও বালিকারা অংশগ্রহণ করেন। সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই জাতীয় খেলা দেখতে মাঠে উপস্থিত হন অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।
​দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বালক ও বালিকাদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ছেলেদের বিভাগে চিরিরবন্দর উপজেলা চ্যাম্পিয়ন এবং দিনাজপুর সদর উপজেলা রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মেয়েদের বিভাগে দিনাজপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন এবং পার্বতীপুর উপজেলা রানার্স-আপ হয়।
​খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
​উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
​দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,পুলিশ সুপার জেদান আল মুসা,
​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুজন রঞ্জন সরকার,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ডার মোঃ নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুব হোসেন,সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আক্তারুজ্জামান জুয়েল,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুবেল ইসলাম,সাধারণ সম্পাদক আবুজার সেতু
​এ ছাড়াও অনুষ্ঠানে পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীরসহ উপস্থিত বক্তরা বলেন মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ,তরুন সমাজ এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে । কমিউনিটি পুলিশের এই আয়োজন জনগন ও পুলিশের মাঝে সম্পর্কের দুরত্ব কমবে। পুলিশ ও সাধারণ জনগণের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদার করার এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে খেলাধুলা।এটি কেবল একটি টুর্নামেন্টই নয়, বরং এটি পুলিশ-জনতার এক মিলনায়তনে পরিণত হয়েছে। এই ধরনের উদ্যোগ সমাজ থেকে অপরাধ দমনের পাশাপাশি অপরাধ প্রতিরোধে ,জনসচেতনতা বৃদ্ধিতে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।কাবাডির মতো একটি জনপ্রিয় গ্রামীণ খেলা পুলিশ ও জনতাকে একই মঞ্চে নিয়ে আসে, যা অপরাধ দমনে একে অপরের প্রতি সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Tag
আরও খবর