জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র দিনব্যাপী বহুমাত্রিক কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মানিত হয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ এস এম নুর মোহাম্মদ।


শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।


আগস্ট ২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চৌকস দায়িত্ব পালনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি মহোদয় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।


পুরস্কার গ্রহণ শেষে ওসি এস এম নুর মোহাম্মদ এ অর্জনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণকে জনবান্ধব সেবা দিতে নিজের পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, উক্ত কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় জেলা পুলিশে কর্মরত অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ী চৌকস সদস্যদের মাঝেও পুরস্কার বিতরণ করেন এবং ৭ জন পিআরএলগামী পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

Tag
আরও খবর