জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি

চট্টগ্রামের মিরসরাইয়ে কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে  চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা দাখিল মাদরাসা সংলগ্ন একতলা বিশিষ্ট কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার ভবনটি সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার অর্থায়নে নির্মাণ করা হয়।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা হাসানুজ্জামান সানির সার্বিক তত্বাবধানে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘সমাজে যারা শিল্পপতি রয়েছে তারা জনকল্যাণে এগিয়ে আসা উচিত। শিল্পপতিরা জনকল্যাণে এগিয়ে আসলে দেশের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে।

তিনি আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোন নেতাকর্মী যদি মনে করেন বিএনপি টাকা কামানোর মেশিন। তাহলে তাদের উদ্দেশ্যে বলবো বিএনপি টাকা কামানোর মেশিন নয়। বিএনপি গণমানুষের দল। ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি। বিএনপিকে যারা টাকা কামানোর মেশিন চিন্তা করছেন তারা স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী-চাঁদাবাজিকরতে পারবেন না।

সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার সভাপতিত্বে ও মাস্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর