জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ

শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ইংলিশ স্পেলিং স্টার টিভি রিয়েলিটি শো’র কেন্দ্রভিত্তিক বাছাই পরীক্ষার সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলাম প্রধান অতিথি হিসেবে ৫৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর। অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও পরিচালকবৃন্দ এবং জেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, শব্দভাণ্ডার ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে দেশব্যাপী এ স্পেলিং স্টার ২০২৬ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। গত ২১ আগস্ট সারাদেশের ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত কেন্দ্রভিত্তিক বাছাই পরীক্ষায় ২৬ হাজারের অধিক স্কুল-মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্বের বিজয়ীদের নগদ অর্থ, ল্যাপটপ এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

Tag
আরও খবর