জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর

বন্য হাতি সংরক্ষণ ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার সীডস কর্মসূচির আওতাভুক্ত ছয়টি দল অংশগ্রহণ করে। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ঝিনাইগাতী উপজেলার নওকুচী এমএলই স্কুলে আয়োজিত এ শিক্ষা সফরে কারিতাসের প্রোগ্রাম অফিসার মো. ওসমান গণি, উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মৃ এবং কারিতাসের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া টাস্কফোর্স দলের সদস্যসহ মোট ৮০ জন এতে অংশ নেন। শিক্ষা সফরে অংশগ্রহণকারীদের মৌমাছি পালন, মধু উৎপাদন, মৌমাছির পরিচর্যা ও মৌচাক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি মৌমাছি চাষের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, বন্য হাতির আবাসস্থল সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা হলে মানুষ ও বন্য হাতির সহাবস্থান আরও কার্যকর হতে পারে। এ লক্ষ্যেই সীডস কর্মসূচির আওতায় মৌমাছি পালনের মতো পরিবেশবান্ধব ও আয়বর্ধক কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা মৌমাছি চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের এলাকায় এ কার্যক্রম বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন। 

Tag
আরও খবর