মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

বন বিভাগের আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতীতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৪৮ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাংটিয়া রেঞ্জের আয়োজনে গজনী বনরাণী রিসোর্ট সেন্টার চত্বরে ময়মনসিংহ বন বিভাগের অধীনে রাংটিয়া রেঞ্জের আওতায় সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লভ্যাংশের এসব চেক বিতরণ করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী বন সংরক্ষক মোঃ সাদেকুল ইসলাম খান। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, কংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীগণ। অনুষ্ঠানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১৪৮ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৬৬৪ টাকার চেক বিতরণ করা হয়।

Tag
আরও খবর