মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতে আলোচনা সভা ও র‌্যালি

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩ টায় এক র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঝিনাইগাতীর খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় জাসদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাসদের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ঝিনাইগাতী উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করা হোক। আলোচনা সভায় জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখা ও শ্রমিক জোটসহ জাসদের অন্যান্য অঙ্গ সংগঠনের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর