লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

মৌলভীবাজারে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো জেলা। দিনের বেশিরভাগ সময় মিলেছে না সূর্যের দেখা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল উপজেলায় গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। ঘন কুয়াশার কারণে শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহনসহ, মিনিবাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল।

সরজমিনে দেখা গেছে, কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারনে প্রয়োজনের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা ঠাণ্ডা প্রকোপে পড়ছেন চরম বিপাকে। 

স্থানীয়রা বলছেন, আজ খুবই ঠান্ডা পড়েছে। তার মধ্যে ঘন কুয়াশার কারণে অন্ধকারের মতো লাগছে। হাত-পা অবশ হয়ে আসছে ঠান্ডার কারণে। 

শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক দয়াল বোনার্জি বলেন, দুই দিন ধরি বহু কষ্ট করে বাগানে কাজ করেছি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাগানে কাজ করা খুব কষ্টের। এই ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে।

উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামের মঈনুল মিয়া বলেন, প্রচন্ড শীতে কাবু হয়ে গেছি। ক্ষেতে কাজ করার জন্য রওয়ানা হয়েছিলাম, পরে প্রচন্ড শীত আর কুয়াশার কারণে ফিরে এসেছি।

শহরতলীর মুসলিমবাগ এলাকার টমটম চালক সাদিক মিয়া বলেন, প্রচন্ড কুয়াশার কারণে রাস্তায় গাড়ি চালানো কষ্টকর। রুজি নেই, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

এদিতে শীতের কারণে উপজেলায় বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা শীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকরা চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৩ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো: আনিসুর রহমান বলেন, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুমে এ অঞ্চলের সর্বনিম্ন।

Tag
আরও খবর