নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় মৌলভীবাজারের পল্লী চিকিৎসকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দীনেশ চন্দ্র সরকার নামে মৌলভীবাজারের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান,  আনুমানিক বেলা ১টার দিকে রেললাইন এলাকার জননী নার্সারির সামনে অজ্ঞাত এক বৃদ্ধ চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কর্মী আকতার মিয়া বলেন, বেলা ১টার দিকে আমরা খবর পেলাম, ভানুগাছ রোড রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একজন অজ্ঞাত পথচারী গুরুতর আহত হয়ে পড়ে আছেন। সাথে সাথে আমরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই পথচারীকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।  

নিহতের ছেলে জীবন কৃষ্ণ সরকার বলেন,  ফেসবুকে দূর্ঘটনার খবর দেখে আমরা বাবার লাশ নেওয়ার জন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এসেছি। আমার বাবা একজন পল্লী চিকিৎসক ছিলেন। নিহত দীনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়াডের বারইকোনা এলাকার যোগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় এাকজন পল্লী চিকিৎসক। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা বাজার শান্তি নিকেতন নামে একটি ফার্মেসির ব্যবসা রয়েছে। তাঁর বয়স ছিল আনুমানিক ৭৫।  

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার বলেন, ট্রেন দূর্ঘটনায়আহত এক ব্যক্তিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরে নিয়ে এসেছিলের। মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে  লোকটি হাসপাতালে আনার আগেই মারা যান। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর