জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠবে : আহমদ বিলাল


খেলাফত মজলিসের নির্বাহী সদস্য, মধ্যপাচ্য ও আফ্রিকা জোন পরিচালক মাওলানা আহমদ বিলাল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করা না হলে ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে কোনোপ্রকার টালবাহানা জনগণ মেনে নিবে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদী অপশক্তির বিচার ও পলাতক দণ্ডিতদের রায় অবিলম্বে কার্যকর করতে হবে।  

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের শাহ মোস্তফা রোডস্থ খেলাফত মজলিসের জেলা কার্যালয়ের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর করা এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ করেছে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা। সংগঠনের কেন্দ্র ঘোষিত জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উক্ত সমাবেশের আয়োজন করা হয়।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক  মাওলানা সৈয়দ সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মোঃ মুহিবুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলা আব্দুল খালিক, জেলা সহ-সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মুকিত মামুন, খেলাফত মজলিস শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি সালমান আহমেদ, জেলা সভাপতি আহমদ কবির, খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মুফতি ইব্রাহিম খলিল, রাজনগর উপজেলা সভাপতি ও ইউপি সদস্য মাওলানা কাওসার আহমদ তালুকদার, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম লিয়াকত, কুলাউড়া উপজেলা সভাপতি আ.খ.ম শাহিন চৌধুরী, শমসের নগর শাখা সভাপতি মাওলানা শাহ লুৎফুর রশিদ, শহর শাখার সাংগাঠনিক সম্পাদক শাহ হেলাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জুলাই সনদ করা হয়। এরপর গণভোট হলে প্রায় ৭০ ভাগ মানুষ হ্যাঁর পক্ষে রায় দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করছ। জুলাই শহীদদের সঙ্গে বেইমানির জন্য প্রয়োজনে আরেকটি আন্দোলন গড়ে তুলব আমরা। যেকোনো মূল্যে আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অভ্যুত্থানের সবচেয়ে বড় উপকারভোগী হওয়া সত্ত্বেও গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করছেন। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের পক্ষে গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়কে উপেক্ষা করছেন। স্বাক্ষর দিয়েও পূর্ণাঙ্গ বাস্তবা

Tag
আরও খবর