জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা বুধবার (৫ আগস্ট)  বিকেলে শহরস্থ জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা শাহ্‌ মিসবাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সাধারন সম্পাদক  মাওলানা লুৎফুর রহমান কামালি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফর রহমান কামালী বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে এখন জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটছে, মানুষ সেই আগের মতই বৈষম্যের শিকার হচ্ছে। এই সময়ে ক্যাম্পাস দখল ও আধিপত্য বিস্তারের নগ্ন ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “এমন পরিস্থিতি দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করিনি। যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী আচরণ ও আধিপত্য বিস্তারের রাজনীতি  বন্ধ করতে হবে।বৈষম্যহীন দেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা বাক্ত করেন।। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি হোসাইন আব্দুল আউয়াল।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে যুব মজলিস রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে বর্তমান সময়েও যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদেরকে উৎখাত করতে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে। 

আলোচনা সভায় বিভিন যুব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দলগত ও আদর্শিক মতভিন্নতা থাকতে পারে; কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা এক অভিন্ন, প্রয়োজনে আবারো রাজপথে উত্তীর্ণ হব কিন্তু জুলাই দেব না। 

সংগঠনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম তালহা ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ, বন্ধু প্রতিম যুব সংগঠন ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি এহসান বিন মুজাহির, জাতীয় যুবশক্তির জেলা আহবায়ক আব্দুল বারী খোবায়েব,ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ সুমন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক, মুজাহিদুল ইসলাম। সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আহমদ যুবায়ের জুয়েল।

প্রচার বিভাগের সম্পাদক আজিজুল ইসলাম জাহিন। খেলাফত যুব মজলিস শহর শাখার বাইতুলমাল সম্পাদক হাফিজ আল আমিন। খেলাফত ছাত্র মজলিস জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলাম শাফি, হাদী আলম, মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ জামী প্রমুখ

Tag
আরও খবর