|
Date: 2026-08-05 22:42:43 |
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরস্থ জেলা মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা শাহ্ মিসবাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার সহ-সাধারন সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফর রহমান কামালী বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে এখন জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটছে, মানুষ সেই আগের মতই বৈষম্যের শিকার হচ্ছে। এই সময়ে ক্যাম্পাস দখল ও আধিপত্য বিস্তারের নগ্ন ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “এমন পরিস্থিতি দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করিনি। যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদী আচরণ ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে।বৈষম্যহীন দেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা বাক্ত করেন।।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি হোসাইন আব্দুল আউয়াল।
তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে যুব মজলিস রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে বর্তমান সময়েও যদি কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চায় তাদেরকে উৎখাত করতে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে।
আলোচনা সভায় বিভিন যুব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দলগত ও আদর্শিক মতভিন্নতা থাকতে পারে; কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা এক অভিন্ন, প্রয়োজনে আবারো রাজপথে উত্তীর্ণ হব কিন্তু জুলাই দেব না।
সংগঠনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম তালহা ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ, বন্ধু প্রতিম যুব সংগঠন ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি এহসান বিন মুজাহির, জাতীয় যুবশক্তির জেলা আহবায়ক আব্দুল বারী খোবায়েব,ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মোঃ সুমন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক, মুজাহিদুল ইসলাম। সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আহমদ যুবায়ের জুয়েল।
প্রচার বিভাগের সম্পাদক আজিজুল ইসলাম জাহিন। খেলাফত যুব মজলিস শহর শাখার বাইতুলমাল সম্পাদক হাফিজ আল আমিন। খেলাফত ছাত্র মজলিস জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলাম শাফি, হাদী আলম, মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ জামী প্রমুখ
© Deshchitro 2024