জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২

মৌলভীবাজার সদর উপজেলায় উত্ত্যক্তের শিকার হয়ে সম্ভ্রম ও আত্মরক্ষার্থে চলন্ত টমটম (ইজিবাইক) থেকে লাফ দিয়ে এক কলেজছাত্রী (১৮) গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় পাকা রাস্তায় ছিটকে পড়ে ওই শিক্ষার্থীর সামনের দুটি দাঁত ভেঙে গেছে এবং তিনি মুখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত ছাত্রী সদর উপজেলার গোমরা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি টমটম অটোরিকশায় ওঠেন ওই ছাত্রী। যানটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিলেন। ছাত্রী ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তাঁর গা ঘেঁষে বসে উত্ত্যক্ত করতে থাকেন। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ব্যক্তি একই আচরণ চালিয়ে যান।

একপর্যায়ে টমটমটি গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি আরও আতঙ্কজনক রূপ নেয়। সম্ভ্রমহানি ও অপহরণের ভয়ে আতঙ্কিত হয়ে আত্মরক্ষার্থে চলন্ত টমটম থেকে লাফ দেন তিনি। এতে তিনি পাকা সড়কে ছিটকে পড়ে মুখে গুরুতর আঘাত পান এবং তাঁর সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তাঁর মা ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

Tag
আরও খবর