জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর মৌলভীবাজার জেলা শাখা পরিচালনা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আগামী ১ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবগঠিত এই কমিটিতে এ্যাডভোকেট জগদীশ দাশ-কে সভাপতি এবং সাইদুল ইসলাম সবুজ-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান, সহ-সভাপতি:** মাজিদ রাজা ও আকবর আলী, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জুয়েল আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান আখন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুকন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বিজয় মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন, দপ্তর সম্পাদক তপন পাল। এছাড়া নির্বাহী সদস্য সন্তোষ কান্তি দাস সদস্য ও মোঃ রাসেল মিয়া।

মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন—এই মূলমন্ত্রকে সামনে রেখে মানবাধিকার রক্ষা ও এলাকার সামাজিক সুরক্ষায় নবগঠিত এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। অনুলিপিটি অবগতির জন্য আইজিপি, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর