লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

মৌলভীবাজারে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগমের অপসারণের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, স্বৈরাচারী সরকারের দোসর, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎকারী প্রধান শিক্ষক রাশেদা বেগম ২০১৫ সালে যোগদানের পর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। যা শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মুখেমুখে। তিনি খুঁটির জোর দেখিয়ে বিভিন্ন সময় তুচ্ছ কারণে ছাত্রীদের উপর অমানষিক নির্যাতন করেন। এ নিয়ে বহুবার নির্যাতিত ছাত্রীদের অভিভাবকগণ বিচারপ্রার্থী হয়েও ন্যায় বিচার পাননি। বরং তিনি হুমকি ধামকি দিয়ে তার অফিস থেকে বিদায় করেছেন।

২০১৭ সালের দিকে মুন্নী নামক একজন ছাত্রীকে তিনি এতো বেশি শারীরিক নির্যাতন করেছিলেন ওই শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। শাকেরা আক্তার রানী নামে আরেকজন ছাত্রীকে তিনি একইভাবে শারীরিক নির্যাতন করেন। যার প্রেক্ষিতে সে বিদ্যালয় ত্যাগ করে চলে যায়। খাদিজা আক্তার তন্নী নামের একজন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করায় সে বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত। তিনি শিক্ষার্থীদের কারণে অকারণে শারিরিক নির্যাতন করেন। তিনি অনলাইনে বেতন গ্রহন না করে কোনো রশিদ ছাড়া হাতে হাতে নগদে বেতন গ্রহণ করেন। ছাত্রীরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে তিনি ধমক দিয়ে অফিস থেকে বিদায় করেন।

এছাড়া খন্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যাপারে তিনি তার একক ক্ষমতাবলে স্বজনপ্রীতির মাধ্যমে বিভিন্ন সময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ করেন। এসকল খন্ডকালীন শিক্ষকরা স্কুলে প্রায়ই অনুপস্থিত থাকেন এবং তাদের অধিকাংশ ক্লাসই বুঝা যায় না। এ কারণে বিভিন্ন বোর্ড ও অভ্যন্তরীন পরীক্ষায় বিদ্যালয়ের রেজাল্ট ক্রমশ নিম্নমুখী হচ্ছে। প্রধান শিক্ষক রাশেদা বেগমের লাগামহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও ছাত্রী নির্যাতনের খবর এখন সবারই জানা। তাই অবিলম্বে প্রধান শিক্ষক রাশেদা বেগমকে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।


Tag
আরও খবর