নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে মৌসুমের শেষ চা নিলামে চায়ের সর্বোচ্চ দাম উঠেছে কেজিপ্রতি ১৮৫০ টাকা

মৌলভীবাজারে দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের সর্বশেষ চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে কেজিপ্রতি চায়ের সর্বোচ্চ দাম উঠেছে ১৮৫০ টাকা। এটি  সিলেটের লাক্কাতুড়া চা বাগানের 'ইয়ং হাইসং টি'। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলার শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চা নিলাম বসে। এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগানসহ পঞ্চগড়ের‌ও কয়েকটি বাগানের চা তোলা হয়। নিলাম সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট এক লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছে।

টি ব্রোকাস অ্যাসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, বুধবার ২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে লাক্কাতোরা চা বাগানের ইয়ং হাইসং টি। যার প্রতি কেজি বিক্রি হয় ১৮৫০টাকা। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যার কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি। অনুষ্ঠিত শেষ প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে বলে তিনি জানান।

Tag
আরও খবর