দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মৌলভীবাজারে রেডিও পল্লীকণ্ঠে এক ঘণ্টার জন্য স্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করলেন কলেজ ছাত্রী

প্রতিকী দায়িত্ব পালন   করলেন মায়িশা সামিহা


মৌলভীবাজারে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম'র সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসানের পদে ১ ঘন্টার জন্য প্রতিকী দায়িত্ব পালন করলেন মৌলভীবাজার ইম্পিরিয়েল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মায়িশা সামিহা।

বুধবার (২৩ অক্টোবর) ন্যশনাল চিল্ডেনস টাস্ক ফোর্স এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকের উদ্যোগে পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম মৌলভীবাজারের সিনিয়র স্টেশন ম্যানেজারের পদে ওই সামিহা দায়িত্ব পালন করেন।

যেসব পদে নারীর অংশ গ্রহন কম সে সব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তাকে এক ঘন্টার জন্য প্রতিকী এ দায়িত্ব দেয়া হয়। দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে বলে জানা যায়।

ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্র ধর অর্ঘ্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ঐশী দেব, সদস্য সাদিয়া আক্তার রোশনি, শাহ মো: তানভীর আহমেদ রিমন, স্নিগ্ধ দাস, রাইনা নুজহাত, স্বস্তি দ্বীপ পাল, সমুদ্র পোদ্দার, ত্রিদিব ধর কাব্য, সৌমিক কর্মকার অর্ণব, মোরশেদুল হাসান নিয়নসহ রেডিও পল্লীকণ্ঠের সকল প্রযোজকবৃন্দ।

কলেজ ছাত্রী সামিহাকে প্রতিকী দায়িত্ব দেয়ার পর রেডিও পল্লীকণ্ঠের কর্মীরা নতুন সিনিয়র স্টেশন ম্যানেজারের সাথে পরিচিত হন এবং রেডিওর কর্মীদের নিজ নিজ কাজ ও দায়িত্ব সম্পর্কে তাকে অবহিত করেন। 

নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার আশ্বাস ও রেডিও পল্লীকণ্ঠের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মায়িশা সামিহা।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মায়িশা সামিহা বলেন, 'আজ আমার মায়ের আসার কথা ছিল। কিন্তু আসতে পারেননি। আমাকে এ জায়গায় দেখে অনেক খুশি হতেন। আমি গর্ববোধ করছি এত বড় একটি দায়িত্ব পেয়ে। এই দিন আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে'।

রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। আমি সামিহাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

Tag
আরও খবর