নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৌলভীবাজারে মাদরাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে একই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান গ্রেপ্তার

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে অবস্থিত জামেয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার এক সহকারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে একই মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান সাদিকীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ১ অক্টোবর মৌলভীবাজার মডেল থানায় মাওলানা আলতাফুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষিকা।মামলা নং-২/২৯২। দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) রাতেই অভিযুক্ত প্রিন্সিপাল আলতাফুর রহমানকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাওলানা আলতাফ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষা ইউনিয়নের সোনারগাও পূর্ব বলরামপুর গ্রামের মৃতঃ আশিক মিয়ার পুত্র। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষিকা ২০১৯ সাল থেকে মাওলানা আলতাফুর রহমান পরিচালিত জামেয়া আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। শিক্ষিকা থাকাবস্থায় নানাভাবে বলপ্রয়োগ, প্রভাব খাটিয়ে ও প্রলোভন দেখিয়ে ২০২২ সালের ২০ মার্চ মহিলা মাদ্রাসা বন্ধ দিলে শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা বাড়িতে চলে যান; কিন্তু প্রিন্সিপাল আলতাফুর রহমান ওই শিক্ষিকাকে বাড়িতে যেতে দেননি। মাদ্রাসায় একা রেখে রাতে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন।

পরবর্তীতে ওই শিক্ষিকা মাদ্রাসা থেকে চাকরি ছেড়ে দেন। কিছু দিন পর ২০২২ সালের মে মাসে সামাজিকভাবে ওই শিক্ষিকার বিয়ে হয়। বিয়ের পরেও ধর্ষণের ভিডিও শিক্ষিকার স্বামীর মোবাইলে ছাড়ার ভয় দেখিয়ে আলতাফুর রহমান প্রায়ই শিক্ষিকার সঙ্গে ফোনে কথা বলতেন। শিক্ষিকার স্বামী বিষয়গুলো বুঝে মৌলভীবাজার উলামা পরিষদের নেতৃবৃন্দের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উলামা পরিষদ তদন্তপূর্বক ধর্ষণের সঙ্গে মাওলানা আলতাফুর রহমানে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় মাওলানা আলতাফুর রহমানকে ২০২৩ সালের ৯ নভেম্বর ওলামা পরিষদ থেকে বহিষ্কার ও কওমি অঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন। উলামা পরিষদের নেতৃবৃন্দ অফিসিয়ালভাবে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকেও সভার এ সিদ্ধান্ত প্রচার করা হয়।

এর আগে ২০২৩ সালে আলতাফের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে উক্ত মাদরাসার তৎকালীন সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, মাওঃ মনসুরুল হাছান রায়পুরী, মুফতি শামছুদ্দোহা, মুফতি হাবিবুর রহমানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মাদরাসার মাওলানা আলতাফুর রহমান সাদিকী-কে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার অপরাধ স্বীকার করেন। এরপর আলতাফকে তৎকালীন সময় মাদরাসার প্রিন্সিপালের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির কয়েক মাস পরে আলতাফ স্থানীয় প্রভাবশালী কয়েকজনের প্রভাব খাটিয়ে পুনরায় মাদরাসার প্রিন্সিপালের পদ দখল করেন। 

গ্রেফতারের বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, শহরতলীর আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসায় প্রিন্সিপাল মাওলানা আলতাফুর রহমান সাদিকীকে একই মাদরাসার শিক্ষিকাকে ধর্ষণ ও অপহরণ চেষ্টা মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর