নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘আব্বু শহরে গেছে’ নি'হত আইনজীবী আলিফের ৩ বছর বয়সী মেয়ে তাসকিয়া

             ছবি- বাবার কবরের পাশে তাসকিয়া। 

এই অবুঝ শিশুটি এখনো জানে না, তার জীবন থেকে কী হারিয়ে গেছে। তার বাবা, এডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যে আর কোনোদিনও ঘরে ফিরবেন না—এই নির্মম সত্য তাকে এখনও কেউ বোঝাতে পারেনি। এই শিশু এখনো আশায় বুক বেঁধে আছে, ভাবছে, বাবা একদিন ফিরে আসবেন, তাকে কোলে তুলে আদর করবেন। কিন্তু নির্মম বাস্তবতা তাকে এতিম করে গেছে।

এই শিশুটির জন্য সময় থমকে গেছে। সে জানে না, তার বাবা শহর থেকে বাড়ি ফিরতে গিয়ে কেন এমন দূরত্বে চলে গেলেন, যেখান থেকে আর কোনো ফেরার পথ নেই। তাকে এখনো কেউ বোঝাতে পারেনি, বাবা আর ফিরে আসবেন না। সে জানে না, তার বাবা যখন আদর করে তাকে বুকে টেনে নিতেন, সেই মুহূর্তগুলো কেবল স্মৃতি হয়ে গেছে। সে অপেক্ষা করছে, কিন্তু এই অপেক্ষার শেষ নেই।

সময়ের নির্মম পরিহাসে একদিন সে বড় হবে। তখন সে বুঝবে, বাবা মানে কী। বুঝবে, বাবার আদর কেমন, বাবার ছায়া কেমন নিরাপদ। কিন্তু বাবাহীন এই পৃথিবী কতটা নিষ্ঠুর, তা হয়তো তখন তার প্রতিটি মুহূর্তে তাকে শিখতে হবে। সে তখন বাবাকে ডাকতে চাইবে, কিন্তু তার ডাক শূন্যে মিলিয়ে যাবে। 

অ্যাড. সাইফুলের  নির্মম মৃত্যুর  প্রয়াণ শুধু তার পরিবারের জন্য নয়, সমাজ ও রাষ্টের  জন্যও এক ভয়ংকর ক্ষতি। 

এটাই সবচেয়ে বেদনাদায়ক। বাবার স্নেহ, ভালোবাসা, এবং সেই নির্ভরতার হাতছানি ছাড়া একটি শিশুর শৈশব যে কতটা শূন্যতায় ভরা, তা বোঝা যায় এই নিষ্পাপ মুখের দিকে তাকালে।

কিছুদিন আগে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হওয়া আইনজীবী আলিফ ছিলেন সাত ভাইবোনের মধ্যে চতুর্থ। পেশার তাগিদে তিনি থাকতেন বন্দরনগরীতে। মেয়ে আর স্ত্রী থাকতেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাটের টেন্ডল পাড়ার বাড়িতে, বাবা-মায়ের সঙ্গে। সারা সপ্তাহের কর্মব্যস্ততা শেষে বৃহস্পতিবার বিকেলেই আলিফ ছুঁটতেন মেয়ের কাছে। দুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার ফিরতেন শহরে

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর২০২৪ বিকেল সাড়ে তিনটার দিকে  ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে তার অনুসারীরা চট্রগ্রাম আদালত চত্বরে  অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। বুধবার (২৭ নভেম্বর ২০২৪) বিকেল ৫টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামের চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


 

Tag
আরও খবর