জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কুতুবদিয়া সমুদ্র সৈকত

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুতুবদিয়া । ঈদের দিন কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীসহ নানা বয়সীরা  সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। মেতেছেন ঈদের আনন্দে।

মঙ্গলবার ( ১ এপ্রিল২০২৫) সকাল থেকে সমুদ্র সৈকতের বায়ুবিদ্যুৎ, বড়ঘোপ বাজার  ও বাতিঘরসহ বিভিন্ন পয়েন্টে পর্যটক নামতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। বিকালে  উত্তর ধুরুং  থেকে বায়ুবিদ্যুৎ পয়েন্ট পর্যন্ত ৬ কিলোমিটার সমুদ্রসৈকতে বেশি  দর্শনার্থী নামেন বলে জানিয়েছেন সৈকতের নিকটবর্তী স্থানীয়রা। 

প্রতি বছর ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে ছুটে আসেন সমুদ্র সৈকতে । ঈদের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত সাগর কন্যাকে উপভোগ করছেন।আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিণের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীল জলরাশি । ঈদের ছুটিতে সুমদ্র সৈকতে এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার সৈকতের মুক্ত হাওয়ায় বসে উপভোগ করছেন প্রকৃতি।

Tag
আরও খবর