জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈদের আনন্দের পূর্ণতা শিশুদের উদযাপনেই

বাবার হাত ধরে ঈদগাহে যাওয়া শৈশবের সুন্দরতম স্মৃতির একটি। মূলত এক মাস সিয়াম সাধনার পর ঈদের নামাজ আদায় বড়দের জন্য নিয়ামত হলেও, ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ধরা দেয় শিশুদের উদযাপনেই। নতুন জামা, জুতা, টুপি ও হাতঘড়ি পরে পরিবারে ঈদ আনন্দকে বাড়িয়ে দেয় তারা বহু গুণ।

সোমবার (৩১মার্চ২০২৫)কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণধুরুং ইউনিয়নের গণিহকদার পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে এই প্রথমবার ঈদ জামাতে এসেছে  বাবার হাত ধরে দুই বছর ছুঁই ছুঁই আলিফ মাহমুদ হক। নতুন জামা, জুতা ও হাতঘড়ি পরে দুজেনই সাদা পান্জাবি পায়জামা পড়ে। বেশ হাসিখুশি ও আনন্দিত আলিফ।

‘ঈদ মানে আনন্দ। ঈদ মানেই পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো। আর পরিবারে শিশুদের হাসি-আনন্দই ঈদের আনন্দ।ঈদের সালাত আদায়ের পর কোলাকুলি করছেন মুসল্লিরা ঈদের সালাত আদায়ের পর কোলাকুলি করছেন মুসল্লিরা।

আলিফের পিতা স্থানীয় সাংবাদকর্মী আজিজ বলেন,ছেলেকে  নিয়ে ঈদের নামাজ পড়েছি। এটা আমার জন্য অনেক বড় আনন্দের।

এদিকে উপজেলার  অধিকাংশ মসজিদে  ঈদুল ফিতরের জামাত শুরু হয়েছে সকাল ৯ টায়। মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ নতুন পাজামা-পাঞ্জাবি পরে সকাল সকাল বেরিয়ে পড়েন নামাজ আদায় করতে। তাদের সঙ্গে শিশুদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

ঈদ মানেই নতুন পোশাক, নতুন টাকার সালামি, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো ও ঘোরাঘুরি। এদিন ধর্মপ্রাণ মানুষ নতুন কাপড় ও সুগন্ধি লাগিয়ে ঈদে ঈদের নামাজ পড়েন। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন, আড্ডায় জমে ওঠেন অনেকে। মানুষে মানুষে যত মনোমালিন্য ও হিংসা-বিদ্বেষ থাকুক, সেসব বাধা দূর করে দেয় ঈদ।তবে ধনীদের কাছে ঈদের আনন্দ উপভোগ হয়ে ধরা দিলেও, অনেক গরিবেরর  কাছে তা অকল্পনীয় হয়ে থাকে। অনেক শিশু এসব আনন্দ থেকে বঞ্চিত হয় অভাব আর দারিদ্র্যের কারণে।

ইদগাহে আসা একাধিক মুসল্লিরা  বলেন, ঈদ মানে নতুন পোশাক ও আনন্দ উদযাপন। মুসলিম জাতির জন্য বছরের দুই আনন্দের দিন আসে। ঈদুল ফিতর তার মধ্যে অন্যতম। আমাদের অতীত কিংবা ভবিষ্যতের যত মনোমালিন্য থাকুক, এদিন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও পরিবার-পরিজন বেশ আনন্দ করবো, এটাই স্বাভাবিক। মুসলিম জাতি দীর্ঘ এক মাস সিয়াম পালনের পর মহান আল্লাহ এই দিনটি দিয়েছেন আনন্দ করা জন্য। এদিন ধনী-গরিব সবাই অনেক আনন্দ করে থাকে।

Tag
আরও খবর