জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুতুবদিয়ায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরে নেমে গান গেয়ে ব্যতিক্রমী আন্দোলন

কক্সবাজারের  কুতুবদিয়ায় টেকসই  বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এবার ব্যতিক্রমধর্মী আন্দোলনে নেমেছে এক ঝাঁক তরুণ শিল্পীরা। শনিবার (২৬ এপ্রিল২৫) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ সংলগ্ন ভাঙন কবলিত বেড়িবাঁধের কিনারায় সাগর জলে নেমে গানের সুরে সুরে এক ঝাঁক তরুণ শিল্পী দ্বীপের দুঃখ, দুর্দশাসহ এ দাবি তুলে ধরেন।‘হোক প্রতিবাদ, মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই’ ভিক্ষা নয়, অধিকার চাই, কুতুবদিয়া অবহেলিত কেন- এমনই স্লোগান মুখর গান গেয়ে তারা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় বিভিন্ন সংগীত শিল্পীদের উদ্যোগে আয়োজিত ‘অবহেলিত কুতুবদিয়া জন্মভূমি আমার’ গানের ভাষায় ব্যতিক্রমী এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।এতে অংশ নেওয়া শিল্পীরা জানায়, টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে শতশত বাড়িঘর ও ফসলি জমি সাগরের লোনা পানিতে তলিয়ে যায়। যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সমগ্র কুতুবদিয়া এখন সাগর গর্ভে বিলীন হওয়ার পথে। তাই অতি কষ্টে গানের ভাষায় দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।

এদিকে,কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। প্রতি‌নিয়ত আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ, তেলিপাড়া ও তাবালের চরে কয়েকটি স্থানে ভাঙনের কবলে পড়ে অতিরিক্ত জোয়ারে ভেঙে গেছে বেড়িবাঁধ। অমাবশ‌্যা ও পূ‌র্ণিমার সময় অ‌তি‌রিক্ত জোয়া‌রের ফ‌লে ভাঙা বাঁধ দি‌য়ে লোনা পা‌নি ঢু‌কে নষ্ট হ‌চ্ছে ঘরবা‌ড়ি-ফসলী জ‌মি। শুধু আলী আকবর ডেইল ইউনিয়নের ৩টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে ৩০ কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প। একই সাথে অতি সন্নিকটে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন একা‌ডে‌মিক ভবন‌টিও র‌য়ে‌ছে মারাত্বক ঝুঁ‌কি‌তে। 

স্থানীয়রা জানান, পূর্ণ জোয়ার শুরু হ‌লে তে‌লিপাড়া দি‌য়ে সাগ‌রের পা‌নি ভিত‌রে প্রবেশ করবে। গত বছ‌রে জরু‌রি কাজ ফে‌লে ঠিকাদার লাপাত্তা ছিল ব‌লে জানায় সে। যে কার‌ণে ভাঙন মেরামত শেষ হয়‌নি।

আশপা‌শের অন্তত ১০টি গ্রামে লোনা জল ঢুকে অতিরিক্ত জোয়ার হলেই। বিগত সরকারের আমলে সুপার ডাইক বেড়িবাঁধের স্বপ্ন দেখিয়ে উত্তর জো‌নে কাজ হ‌লেও দ‌ক্ষি‌ণজো‌নে  কাজের কাজ কিছুই না হওয়ায় দ্বীপের এক অংশ সাগরে তলীয়ে যাবার উপক্রম এখন।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী এল্টন চাকমা বলেন, শুধু আলী আকবর ডেইলে নয়, উপজেলার আন্যান্য স্থানের ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করে গেছেন উর্ধতন কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে অধিক ক্ষতিগ্রস্ত এলাকা আগে মেরামত করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, সমুদ্রের বুকে জেগে উঠা দ্বীপ কুতুবদিয়া। নানা অযত্ন অবহেলায় দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এ জনপদ ভাঙন ও জলবায়ু সংকটে বিপর্যস্ত। টেকসই বেড়িবাঁধের দীর্ঘদিনের দাবি হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

Tag
আরও খবর