নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কুতুবদিয়ায় শীতের আমেজ

ছবি- সকালে কুয়াশায় ঢাকা পড়ছে কুতুবদিয়ায়।

     

প্রকৃতিতে এখন হেমন্তকাল। ঋতুতে শীত না এলেও ভোর থেকে হিম হিম ঠাণ্ডা অনুভূত হচ্ছে কুতুবদিয়ায়।প্রকৃতিতে রাজত্ব চলছে হেমন্ত কন্যার। ভোরের ঘাসে শিশিরের উপস্থিতি আর সকালের সোনা রোদ জানান দিচ্ছে, এরপরই আগমন ঘটবে শীতের। কার্তিক আর অগ্রহায়ণ— এ দুই মাস নিয়ে হেমন্তকাল। এ অবস্থায় চলে আসছে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। ফলে দিন ও রাতের তাপমাত্রা কমছে। হেমন্তের এই সময়ে এসে আসি আসি করছে শীত। ইতোমধ্যে পড়তে শুরু করেছে কুয়াশাও।

হেমন্তের মূল সৌন্দর্য উপভোগ করা যায় গ্রাম বাংলায়। কুয়াশার চাদর ইতোমধ্যেই আলতো মায়ার চাদর বিছিয়ে দিয়েছে গ্রামের পথ প্রান্তরে। বর্ষায় লাগানো আমন ধানে ধরেছে সোনালি পাক। অধরে তৃপ্তির হাসি নিয়ে কাঁচি হাতে তাই ফসলের খেতে যাচ্ছেন কৃষকরা। এইতো কদিন বাদেই ঘরে তোলা হবে নতুন ফসল, শুরু হবে নবান্ন উৎসব। ফসলের মাঠ তার পুরো সৌন্দর্য নিয়ে সেজেছে। দিগন্ত বিস্তৃত মাঠ  জুড়ে পাকা ধানের সোনালি আভাই জানান দিচ্ছে হেমন্তের শাসনকাল আর দিচ্ছে শীতের আগমনী বার্তা।

আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি  শীতের প্রভাব বেড়ে যাবে। এছাড়া  নভেম্বর থেকে দেশের অনেকাংশে তাপমাত্রা কমে যাবে।গত কয়েকদিন ধরেই দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর রাতের তাপমাত্রা নেমে আসছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদরা জানান, শীত বা ঠাণ্ডার অনুভূতি গ্রামাঞ্চল এবং শহরতলীতে পড়ে গেছে। তবে ঝাঁকানো শীত এখনি আসবে না। তিনি বলেন, তাপমাত্রা একটু একটু করে কমছে। নভেম্বরের শেষের দিকে আরও কমে যাবে, তখন  তাপমাত্রা কমতে থাকবে অনেক অঞ্চলে।

হেমন্তের সকালে হালকা কুয়াশার আচ্ছাদন। হেমন্ত মানেই প্রভাতের শিশির ভেজা শিউলি। ঝিরিঝিরি বাতাসে দোল খাওয়া ধব ধবে কাশবন। আকাশেও নেই কোন মেঘমালা। নীল আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। নদীর কুলে ফুলে ফুলে সুশোভিত সাদা কাঁশবন। বাংলার প্রকৃতি যেন আজ অনেকটাই মসৃণ। বাতাসে শীতের আনাগোনা না থাকলেও অতটা তীব্রতা নেই রোদের তাপ। তবে দুপুর বেলায় রোদের তাপের তীব্রতা একটু বেশী থাকলেও সূর্য হেলে গেলেই তা কমে যায়। গ্রামের দিকে বিকেলে আর শেষ রাতে অনুভূত হয় শীতল আমেজ।

এদিকে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে অনেকেই আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি আর জ্বরে। ঠাণ্ডাজনিত রোগ-বালাই বাড়ায় অনেকেই ছুটছেন হাসপাতালে।

Tag
আরও খবর







কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি

৭ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে