নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাগরে ফের জলদস্যুর হানা: কুতুবদিয়ার লিটন নামের এক জেলে গুলিবিদ্ধ

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং বোটে ফের হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে লিটন (৩৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে।রবিবার (১০ নভেম্বর২০২৪) রাত ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের অদূরে দস্যুতার এ ঘটনাটি ঘটে। এ সময় জলদস্যুদের আক্রমণে সাগরে ঝাঁপ দিয়েছে প্রকাশ গুনাইয়া নামে আরো এক জেলে।সোমবার (১১ নভেম্বর২৪) সকালে অপর আরেকটি বোটের সহায়তায় ঝাঁপ দেয়া ওই জেলেকে উদ্ধার করে বিকেলে কুতুবদিয়া ঘাটে এসে পৌঁছায় তারা। পরে গুলিবিদ্ধ ওই জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে (বোট মালিক) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কাজীর পাড়ার কামাল উদ্দিন জানায়, গত বৃহস্পতিবার ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে তার মালিকানাধীন ‘মা-বাবার দোয়া’ নামে ফিশিং বোটটি সাগরে মাছ ধরতে যায়।একপর্যায়ে রবিবার রাত ১০টার দিকে তাদের বোটে হানা দেওয়ার চেষ্টা চালায় জলদস্যুরা। এ সময় ইঞ্জিন চালিয়ে জেলেরা পালানোর সময় অনবরত গুলিবর্ষণ করে জলদস্যুরা। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে এবং আরেক জেলে দস্যুদের ভয়ে ঝাঁপ দেয় সাগরে। তবে জলদস্যুরা বোট ধরতে না পারায় কোনো মালামাল লুট করতে পারেনি বলে জানান বোট মালিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার  (৭ নভেম্বর ২০২৪) ভোররাতে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাশখালীর ইসমাইল কোম্পানির ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে কুতুবদিয়ার মোকারম মাঝি নামে এক জেলের মৃত্যু হয়।


 


Tag
আরও খবর