নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সন্ধান মিলেছে অপহরণকৃত ১৯ জেলের

বঙ্গোপসাগরে ৪ দিন ধরে নিখোঁজ কুতুবদিয়ার ১৯ জেলের সন্ধান পাওয়া গেছে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, রোববার (১০ নভেম্বর) সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

যোগাযোগের এক পর্যায়ে নিখোঁজ ওই জেলেরা জানিয়েছে, তারা সবাই সুস্থ আছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েন তারা। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। এবং বর্তমানে অন্য ট্রলারের সহযোগিতায় কুতুবদিয়া উপকূলের কাছাকাছি চলে আসতেছে।

জেলেদের পরিবারের সদস্যরা জানান, আজ সকালে আমাদের কাছে তারা মুঠোফোনে যোগাযোগ করেন। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন। সাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার কবলে পড়েছিলেন। এরপর জলদস্যুরা তাদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই সাগরে ভাসছে তারা। নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের কারও সঙ্গে এতদিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিখোঁজ সেই ১৯ জেলে। পরিবারের।

বৃহস্পতিবার (৭ নভেম্বর২০২৪) ভোরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাঁশখালী উপজেলার ইসমাইল কোম্পানির মালিকানাধীন ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারসহ জেলেরা জলদস্যুর হামলার কবলে পড়ে। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মোকাররম মাঝি। পরে জয়নাল নামে এক জেলেসহ গুলিবিদ্ধ মোকাররমকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হলে চট্টগ্রামের নেওয়া পথে বাঁশখালী এলাকায় তার মৃত্যু হয়। আর অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিখোঁজ ছিল।


Tag
আরও খবর