নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে বই পড়া উৎসবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ স্লোগানে বেসরকারি গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে বই পড়া উৎসব-২০২৫ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৭ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় শহরের শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার পৌরসভার সাবেক মেয়র ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সভাপতি আলহাজ্ব মোঃ মনছুরুল ইসলাম দানু। বই পড়া উৎসবের আহ্বায়ক ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের গ্রন্থাগার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রওশন রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সহ-সভাপতি সাংবাদিক মোঃ মোজাফফর আলী, সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, অর্থ সম্পাদক শ্রী শেখর চন্দ্র সাহা, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ৫৫ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।


উল্লেখ্য, গত ৩রা ও ৪ঠা ফেব্রুয়ারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের আয়োজনে দুইদিন ব্যাপী বই পড়া উৎসব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩০টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে