নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নীলফামারীর ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও চার দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেছে মুসলিম জনতা। সোমবার (৫ই মে) সকাল সাড়ে ১০টায় ডোমার বাজার বাটার মোড় থেকে মুসলিম জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ'র কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদ বিন আলম, সমাজকর্মী মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম, ইসলামী আলোচক মাওলানা মোঃ আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য অর্নব আহমেদ আলিফ প্রমুখ। পরে, আন্দোলনকারীরা সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও ডোমার থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তাদের কাছেও তাদের চার দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এব্যাপারে আন্দোলনকারী অর্নব আহমেদ আলিফ জানান, রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে প্রশাসনের কাছে চার দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবিগুলো হলো- ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত বিজয় দাসের ফাঁসি, তার সাথে জড়িত সকলের ফাঁসি, নবী প্রেমিকদের উপর হামলার বিচার ও বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ। স্মারকলিপি প্রদান শেষে মিছিলটি ডোমার বাজার রেলগেট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। এছাড়া দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে