জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শায়লা সাঈদ তন্বী। একইদিন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ই মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ডোমার উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদ্য বিদায়ী ইউএনও ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। বিদায় সংবর্ধনা শেষে পরিষদ চত্বরে বিদায়ী কর্মকর্তাকে 'গার্ড অব অনার' প্রদান করেন উপজেলা স্কাউটসের সদস্যরা। পরে, নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীকে স্বাগত জানিয়ে দায়িত্বভার হস্তান্তর করা হয়। জানা যায়, সদ্য বিদায়ী নাজমুল আলম বিপিএএ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন শায়লা সাঈদ তন্বী। রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান ও বিদায়কালে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সহ-সভাপতি মোঃ আমিনুল হক বাবু, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ডোমারের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কামনা করেন সুধীজনেরা। এছাড়া সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানিয়েছেন উপস্থিত সকলে।
Tag
আরও খবর