জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর স্ট্যাটাসের অভিযোগে বিজয় দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২রা মে) দুপুরে উপজেলার ধরণীগঞ্জ বাজারের বাঁশেরপুল এলাকায় অভিযুক্ত বিজয় দাসকে আটক করে স্থানীয় জনতা। এরপর পুলিশের কাছে সোপর্দ করা হলে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। যার নম্বর- ০২ (তারিখ- ০২ মে, ২০২৫)।

গ্রেপ্তারকৃত বিজয় দাস (২৩) ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড হরিহরা গ্রামের সুরেশ দাসের পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় একটি মামলা হয়েছে। শনিবার (৩রা মে) সকালে আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, বিজয় দাসের 'দেখলে তোমায় মায়া লাগে' নামক ফেসবুক একাউন্ট থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করা হলে সেটি ক্রমশ সবার দৃষ্টিগোচর হতে থাকে। এরই প্রেক্ষিতে জুম্মার নামাজের সময় তাকে আটক করে ধরণীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বাঁশেরপুল এলাকায় জনৈক দুলালের চাতালের একটি ঘরে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। এতে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তারকৃত বিজয় দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডোমার শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে স্থানীয় জনতা। এছাড়া, ডোমার থানা ও বাজার রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ করে অভিযুক্ত বিজয়ের শাস্তির দাবি জানানো হয়।
Tag
আরও খবর