নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে জয়পুরহাটের দাপুটে জয়

নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। আজকের জয়ের মাধ্যমে বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমির প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিল তারা।

রবিবার (২৪শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সভাপতিত্ব করেন—মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রভাষক ইলিয়াস হোসেন।

২য় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল একাডেমি।

প্রথমার্ধের খেলার ৫ম মিনিটেই রাইট উইং থেকে শিউলির বাড়িয়ে দেওয়া বলে গোল করে জয়পুরহাটের বন্যা। সেই গোলের ৪ মিনিট পর ম্যাচের ৯ম মিনিটে গোলকিপারের বাড়ানো বলে চাঁপাইনবাবগঞ্জের জালে গোল করেন ফরোয়ার্ড আলপি। ম্যাচের ২০ মিনিটে পপির আরেকটি গোলে ৩-০ ব্যবধান গড়ে বিরতিতে যায় জয়পুরহাট।

দ্বিতীয়ার্ধের খেলায় চাঁপাইনবাবগঞ্জ আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৩১তম মিনিটে রাইট উইঙ্গার শিউলির পাসে আবারও গোল করেন পপি এবং শেষ পর্যায়ে ম্যাচের ৫২তম মিনিটে আবারও গোল করে দলকে ৫-০ তে এগিয়ে নেয় আলপি। নির্ধারিত সময়ের খেলায় জয়পুরহাট জয়লাভ করে।

আয়োজকরা জানান, আগামী বুধবার (২৭শে ডিসেম্বর) বিকাল ৩টায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে শক্তিশালী গাবতলী রক্সি ফুটবল একাডেমি (বগুড়া) ও হট ফেবারিট জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে