রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

ইবির শহীদ আনাস হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই প্লান্টটি উদ্বোধন করেন।



উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, হল প্রভোস্ট প্রফেসর ড. মো: আবদুল কাদের, হাউস টিউটর প্রফেসর ড. মুহাম্মদ অলিউল্লাহ ও প্রফেসর ড. মো: আব্দুল করিমসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।


জানা গেছে, এই সুপেয় পানির ফিল্টারটি পানিতে থাকা আয়রন, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন সালফাইড এবং ফেরাস ও ফেরিক আয়রন অপসারণে সক্ষম। এছাড়া ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও অন্যান্য ক্ষতিকর উপাদানও দূর করবে ফিল্টারটি।


ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, হলে ফিল্টার স্থাপনের দাবি উঠেছিলো একটা ছাত্র সংগঠনের সভাপতির কাছ থেকে। তখন থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি যাতে করে সব হলে সুপেয় পানির ব্যবস্থা করা যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সব ছাত্র সংগঠনগুলোকে আমি আশ্বাস দিয়েছিলাম সব হলেই এটা করা হবে। এবং তারই অংশ হিসেবে আজকে এই হলে সুপেয় পানির ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে ছাত্ররা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই পানিবাহিত রোগে। সেজন্য ছাত্রদের কথা বিবেচনায় আজকে আমরা এই প্লান্টটা স্থাপন করলাম।


উদ্বোধন শেষে মাননীয় ভিসি, প্রক্টর, প্রভোস্ট, হাউস টিউটর ও আবাসিক ছাত্ররা পরস্পর পরস্পরকে প্লান্ট থেকে পানি পান করান।

আরও খবর