এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ


ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হানের নেতৃত্বে গঠিত এ কমিটি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও তদারকিতে কাজ করবে।


গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানকে সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজীকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার, নাঙ্গলকোট সিটি হসপিটালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মজুমদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন ভূঁইয়া।


উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।


সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে জটিল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ ব্যক্তিরা সরকারি আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আরও সহজে সহায়তা পাবেন। পাশাপাশি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও তদারকিতে কার্যকর ভূমিকা রাখবে নবগঠিত উপজেলা কমিটি।


নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর