মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে আহত হয়েছেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় শাহরিয়ার জামান গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছেলের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন মুঠোফোনে স্থানীয় সাংবাদিকদের জানান, সন্ধ্যায় তাঁর ছেলে গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে কটিয়াদী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাজারের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ ঘন্টা ১৯ মিনিট আগে